Loading...
EIIN: 140564
School Code: 0564
Loading...
মোট 6 টি নোটিশ পাওয়া গেছে
এতদ্বারা নোবেল হোপ বেসরকারী প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের ২য় সাময়িক পরীক্ষা - ২০২৬ আগামী ১৭ই আগস্ট ২০২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা আগামী ৩১শে আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন নিম্নে প্রকাশ করা হলো-
প্রাথমিক শাখা
সময় | সকাল ১০:০০ থেকে ১২:০০ টা পর্যন্ত | সকাল ১০:০০ থেকে ১২:৩০ টা পর্যন্ত | ||||||
তারিখ | বার/শ্রেণির নাম | প্লে | নার্সারী | প্রথম | দ্বিতীয় | তৃতীয় | চতুর্থ | পঞ্চম |
১৭/০৮/২০২৬ | সোমবার | বাংলা | ইংরেজী প্রথম পত্র | |||||
১৮/০৮/২০২৬ | মঙ্গলবার |
| বাংলা প্রথম পত্র | |||||
১৯/০৮/২০২৬ | বুধবার | ইংরেজী | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | |||||
২০/০৮/২০২৬ | বৃহস্পতিবার |
| ইসলাম ও নৈতিক শিক্ষা | |||||
২৩/ ০৮/২০২৬ | রবিবার | গণিত | গণিত | |||||
২৪/ ০৮/২০২৬ | সোমবার |
| বিজ্ঞান | |||||
২৫/ ০৮/২০২৬ | মঙ্গলবার | আরবী | ইংরেজী ও বাংলা দ্বিতীয় | |||||
২৭/ ০৮/২০২৬ | বৃহস্পতিবার |
| সাধারণ জ্ঞান, কম্পিউটার, মৌখিক | |||||
২৯/০৮/২০২৬ | শনিবার | - | সাধারণ জ্ঞান, ওয়ার্ড, ছবি অঙ্কন |
| ||||
মাধ্যমিক শাখা-
তারিখ | বার | ষষ্ঠ ,সপ্তম ও অষ্টম | নবম | |
বিজ্ঞান | মানবিক | |||
১৭/০৮/২০২৬ | সোমবার | ইংরেজি প্রথম পত্র | ইংরেজি প্রথম পত্র | |
১৮/০৮/২০২৬ | মঙ্গলবার | ইংরেজি দ্বিতীয় পত্র | ইংরেজি দ্বিতীয় পত্র | |
১৯/০৮/২০২৬ | বুধবার | বাংলা প্রথম পত্র | বাংলা প্রথম পত্র | |
২০/০৮/২০২৬ | বৃহস্পতিবার | বাংলা দ্বিতীয় পত্র | বাংলা দ্বিতীয় পত্র | |
২২/০৮/২০২৬ | শনিবার | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | |
২৩/ ০৮/২০২৬ | রবিবার | গণিত | গণিত | |
২৪/ ০৮/২০২৬ | সোমবার | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | রসায়ন | ভূগোল |
২৫/ ০৮/২০২৬ | মঙ্গলবার | কৃষিশিক্ষা | জীববিজ্ঞান | পৌরনীতি |
২৭/ ০৮/২০২৬ | বৃহস্পতিবার | বিজ্ঞান | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা |
২৯/০৮/২০২৬ | শনিবার | ইসলাম শিক্ষা | পদার্থ বিজ্ঞান | বিজ্ঞান |
৩০/০৮/২০২৬ | রবিবার | মৌখিক (ষষ্ঠ,সপ্তম) | ইসলাম শিক্ষা | |
৩১/০৮/২০২৬ | সোমবার | মৌখিক (অষ্টম) | উচ্চতর গণিত | কৃষিশিক্ষা |
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
১. পরীক্ষার রুটিন অনলাইন থেকে সংগ্রহ করতে ভিজিট করুন: nobelhopejss.edu.bd/all-notices
২. পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত স্কুল ড্রেস পরিধান করে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণসহ উপস্থিত থাকতে হবে।
৩. কোনো বিশেষ কারণে পরীক্ষার সময়সূচী পরিবর্তন হলে তা ওয়েবসাইট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আমরা সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করছি।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
নোবেল হোপ বেসরকারী প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
সাদিপুর, দৌলতপুর, কুষ্টিয়া।
এতদ্বারা সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, 'শাহানারা বেগম কল্যাণ ট্রাস্ট মেধাবৃত্তি-২০২৫' এর ফলাফল আজ আমাদের বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে। ফলাফল দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন:
🌐 ওয়েবসাইট লিঙ্ক: https://www.nobelhopejss.edu.bd/scholarship-result
যে সকল শিক্ষার্থী মেধা ও সাধারণ তালিকায় স্থান পেয়ে বৃত্তিপ্রাপ্ত হয়েছে, তাদের সকলকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বৃত্তির অর্থ প্রদান ও সম্মাননা অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
নোবেল হোপ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
এতদ্বারা নোবেল হোপ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের ১ম সাময়িক পরীক্ষা - ২০২৬ আগামী ০৬ মে ২০২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা আগামী ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন নিম্নে প্রকাশ করা হলো-
সময় | সকাল ১০:০০ থেকে ১২:০০ টা পর্যন্ত | সকাল ১০:০০ থেকে ১২:৩০ টা পর্যন্ত | ||||||
তারিখ | বার/শ্রেণির নাম | প্লে | নার্সারী | প্রথম | দ্বিতীয় | তৃতীয় | চতুর্থ | পঞ্চম |
06-05-2026 | বুধবার | বাংলা | ইংরেজী প্রথম | |||||
07-05-2026 | বৃহস্পতিবার | - | ||||||
09-05-2026 | শনিবার | - | বাংলা প্রথম | |||||
10-05-2026 | রবিবার | আরবী | - | |||||
11-05-2026 | সোমবার | - | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | |||||
12-05-2026 | মঙ্গলবার | - | ||||||
13-05-2026 | বুধবার | ইংরেজী | গণিত | |||||
14-05-2026 | বৃহস্পতিবার | - | ||||||
16-05-2026 | শনিবার | - | সাধারন জ্ঞান, ছবি অঙ্কন, কম্পিউটার | |||||
17-05-2026 | রবিবার | গণিত | - | |||||
18-05-2026 | সোমবার | - | ইসলাম ও নৈতিক শিক্ষা | |||||
19-05-2026 | মঙ্গলবার | - | ||||||
20-05-2026 | বুধবার |
| সাধারন জ্ঞান, ওয়ার্ড, ছবি অঙ্কন | বিজ্ঞান | ||||
21-05-2026 | বৃহস্পতিবার | - | ইংরেজী দ্বিতীয় এবং বাংলা দ্বিতীয় | |||||
তারিখ | বার | ষষ্ঠ ও অষ্টম | সপ্তম | নবম | |
বিজ্ঞান | মানবিক | ||||
০৬-০৫-২০২৬ | বুধবার | ইংরেজি প্রথম পত্র | |||
০৭-০৫-২০২৬ | বৃহস্পতিবার | ইংরেজি দ্বিতীয় পত্র | |||
০৯-০৫-২০২৬ | শনিবার | বাংলা প্রথম পত্র | |||
১০-০৫-২০২৬ | রবিবার | বাংলা দ্বিতীয় পত্র | |||
১১-০৫-২০২৬ | সোমবার | ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা | |||
১২-০৫-২০২৬ | মঙ্গলবার |
| বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | রসায়ন | ভূগোল |
১৩-০৫-২০২৬ | বুধবার | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় |
|
|
|
১৪-০৫-২০২৬ | বৃহস্পতিবার |
| গণিত | জীববিজ্ঞান | পৌরনীতি |
১৬-০৫-২০২৬ | শনিবার | গণিত | কৃষিশিক্ষা | গণিত | |
১৭-০৫-২০২৬ | রবিবার | কৃষিশিক্ষা |
|
|
|
১৮-০৫-২০২৬ | সোমবার |
| বিজ্ঞান | উচ্চতর গণিত | কৃষিশিক্ষা |
১৯-০৫-২০২৬ | মঙ্গলবার | বিজ্ঞান |
| বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা |
২০-০৫-২০২৬ | বুধবার |
|
| পদার্থ বিজ্ঞান | বিজ্ঞান |
২১-০৫-২০২৬ | বৃহস্পতিবার | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | |||
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
১. পরীক্ষার রুটিন অনলাইন থেকে সংগ্রহ করতে ভিজিট করুন: nobelhopejss.edu.bd/all-notices/First-Terminal-Examination
২. পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত স্কুল ড্রেস পরিধান করে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণসহ উপস্থিত থাকতে হবে।
৩. কোনো বিশেষ কারণে পরীক্ষার সময়সূচী পরিবর্তন হলে তা ওয়েবসাইট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আমরা সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করছি।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
নোবেল হোপ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
সাদিপুর, দৌলতপুর, কুষ্টিয়া।
এতদ্বারা সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৮ এপ্রিল ২০২৬ থেকে আমাদের বিদ্যালয়ের ২য় মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার বিস্তারিত রুটিন নিচে প্রদান করা হলো এবং সংযুক্তি সেকশন থেকে ডাউনলোড করা যাবে:
০৮/০৪/২০২৬ (বুধবার) | ||
শ্রেণি | বিষয় | সময় |
|---|---|---|
প্লে - ২য় | বাংলা, ইংরেজি | সকাল ১০:০০ - ১১:০০
|
৩য় - ৫ম | বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় | |
৬ষ্ঠ - ৮ম | বাংলা, ইংরেজি, কৃষি শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | |
৯ম - ১০ম | বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | |
০৯/০৪/২০২৬ (বৃহস্পতিবার) | ||
শ্রেণি | বিষয় | সময় |
|---|---|---|
প্লে - ২য় | গণিত, আরবী | সকাল ১০:০০ - ১১:০০ কর্তৃপক্ষ সময় পরিবর্তন করতে পারে |
৩য় - ৫ম | গণিত, বিজ্ঞান, আরবী | |
৬ষ্ঠ - ৮ম | গণিত, বিজ্ঞান, ইসলাম শিক্ষা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় | |
৯ম - ১০ম | পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বা ও বি, উচ্চতর গণিত এবং ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পৌরনীতি, কৃষি | |
বিশেষ দ্রষ্টব্য:
পরীক্ষা চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
পরীক্ষার ফি ও আনুষঙ্গিক পাওনাদি (যদি থাকে) পরীক্ষার পূর্বেই পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
নোবেল হোপ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
এতদ্বারা নোবেল হোপ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার, ২৯ মার্চ ২০২৬ তারিখ হতে বিদ্যালয়ের সকল শ্রেণী কার্যক্রম যথানিয়মে শুরু হতে যাচ্ছে।
নোটিশের নির্দেশনাবলী নিম্নরূপ:
সময়সূচী: সকাল ৯:০০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে যথানিয়মে প্রাতঃসমাবেশ (Assembly) অনুষ্ঠিত হবে এবং সকাল ৯:১৫ মিনিট হতে পূর্ণ মেয়াদে ক্লাস শুরু হবে।
উপস্থিতি: সকল শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো। আমরা শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি প্রত্যাশা করছি।
পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা: প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন স্কুল ড্রেস পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে। এছাড়া ছেলেদের চুলের ছাঁট (Haircut) যথাযথ রাখা এবং হাতের নখ পরিষ্কার রাখা বাধ্যতামূলক।
আশা করি ছুটির পর নতুন উদ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে। নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট nobelhopejss.edu.bd ভিজিট করুন।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
নোবেল হোপ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
সাদীপুর, দৌলতপুর, কুষ্টিয়া।
এতদ্বারা নোবেল হোপ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে সকল শিক্ষার্থী nobelhopejss.edu.bd ডোমেইন ব্যবহার করে বিদ্যালয়ের ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারবে।
নোটিশের মূল বিষয়সমূহ নিচে দেওয়া হলো:
আইডি নম্বর সংগ্রহ: সকল শিক্ষার্থীকে অতিসত্বর বিদ্যালয় অফিস থেকে তাদের নিজস্ব ডিজিটাল আইডি নম্বর সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
অনলাইন নোটিশ: এখন থেকে বিদ্যালয়ের যাবতীয় নোটিশ, ছুটির তালিকা ও জরুরি ঘোষণা এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষার ফলাফল: শিক্ষার্থীরা তাদের সংগৃহীত আইডি নম্বর ব্যবহার করে খুব সহজেই ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল দেখতে পারবে।
অনলাইন ফি প্রদান: মাসিক বেতনসহ বিদ্যালয়ের যাবতীয় ফি এখন থেকে শিক্ষার্থীর আইডি নম্বর ব্যবহার করে অনলাইন ‘বিকাশ পে’ (bKash Pay)-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
অনলাইনে ফি পরিশোধের বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সকলকে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ